1. info@crimeedition.com : Crime Edition : Crime Edition
  2. masud399340@gmail.com : ক্রাইম এডিশন : ক্রাইম এডিশন
বুধবার, ০৬ মে ২০২৬, ১১:০০ অপরাহ্ন
শিরোনাম :
অনলাইন আম বিক্রেতাদের জন্য ‘আম কার্ড’ পরিকল্পনা, আলোচনায় বিএনপি নেতা অপরাধ নিয়ন্ত্রণে সরকারের ভূমিকা নিয়ে বক্তব্য হাসনাত আবদুল্লাহর কুষ্টিয়ায় টেন্ডারবাজি বন্ধে বাধা পাচ্ছেন বলে অভিযোগ এমপি আমির হামজার সংরক্ষিত নারী আসনে এনসিপি থেকে এমপি হচ্ছেন নুসরাত তাবাসসুম বিনা কারণে সাংবাদিক কারাগারে থাকুক চাই না: তথ্যমন্ত্রীর মন্তব্য লালমনিরহাটে অতিরিক্ত টোল আদায়ের ভিডিও করায় দুই সাংবাদিকের ওপর হামলা ঢাকা দক্ষিণ সিটি মেয়র নির্বাচনে অংশ নিচ্ছেন সাদিক কায়েম সংবিধান নিয়ে আন্দোলন সম্ভব তবে বিদ্রোহ নয় বললেন জামায়াত আমির রাজবাড়ীতে বজ্রপাতে বাবার মৃত্যু, অলৌকিকভাবে অক্ষত রইল কোলের শিশু চলন্ত ট্রেন থেকে পড়ে সন্তান, ঝাঁপ দিয়ে বাবার সাহসী সিদ্ধান্তে রক্ষা জীবন

পুনরায় চালু হলো সাঠিয়ার বাজার।

শাহাদাত হোসেন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
  • প্রকাশিত: শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে ভোলাহাট সাঠিয়ার বাজার আবারও নতুন রুপে ফিরে এসেছে।

ভোলাহাট থানার আদি যুগের একটি মাত্র বাজার ছিল যা সাঠিয়ার বাজার নামে পরিচিত। বাজারটি অবস্থিত ভোলাহাট উপজেলা থেকে ভোলাহাট থানা যেতে রাস্তার পাশে। এই বাজারটি সরকারি আওতায় ভুক্ত একটি বাজার কিন্তু এক বিশেষ কারণে বাজারটি আজ থেকে প্রায় ২০ বছর আগে বন্ধ হয়ে গিয়েছিল। অনেক কল্পনা জল্পনার পর আজ শনিবার অত্র এলাকার মানুষদের সমন্বয়ে আবার পুনরায় চালু হলো এই বাজার।

ওই এলাকার গুণীজন আলহাজ্ব মোঃ সাইদুর রহমান হেলাল বলেন, এই বাজারটি নাকি সেই আদি যুগের ভোলার থানার মধ্যে একটিমাত্র বাজার যা বিভিন্ন এলাকা থেকে মানুষ নানান তোরি তরকারি কিনতে আসতো। কিন্তু এই বাজারটি বন্ধ হয়ে যায় একটি বিশেষ কারণে। কারণগুলো জানতে চাইলে তিনি জানান, বাজারের মধ্যে ছিল একটি বড় বটগাছ সেই বট গাছের একটি ডাল নাকি টিনের ছাপড়ার উপর ভেঙে গিয়েছিল তখন ওই এলাকার মানুষজন ভয় পেয়ে গিয়েছিল যদিও আবার পুনরায় কোন ডাল মাথার উপরে পড়ে। তখন আস্তে আস্তে বাজারজাত কমতে লাগলো। অবশেষে বাজারটি বিলুপ্ত হয়ে গিয়েছিল। কিন্তু পরিশেষে মানুষের অনুপ্রেরণা ও ভালোবাসার ভিত্তিতে বাজারটি পুনরায় চালু হলো।

তিনি আরো জানান, বাজারটি একটি সরকারি বাজার। জানা গেছে, ভারতের মালদা থেকেও নাকি মানুষ আসতো এই বাজারে বাজার করতে।

এই বিষয়ে ভোলাহাট উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহিন মাহমুদ এর সাথে সাক্ষাৎ করলে তিনি জানান, এ বাজারটি ছিল অনেক আগের একটি সরকারি বাজার।

কিছুদিন আগে আমার সাথে ওত্র এলাকার কয়েকজন ব্যক্তি বাজার সম্পর্কে পুনরাই ধারণা দেন যেন বাজারটি আবার নতুন করে চালু হয়।

তিনি আরো জানান, আমি উপরোক্ত কর্মকর্তার সাথে কথা বলে বাজারটি পুনরায় চালু করেছি। ইনশাআল্লাহ এ বাজারটি পুনরায় চালু হয়ে মানুষদের মাঝে আনন্দ ফিরে এসেছে। আমিও চাই এ বাজারটি যেন জন্ম-জন্মান্তরের জন্য থেকে যাক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© ২০২৫-২০২৬, ক্রাইম এডিশন, সর্বস্বত্ব সংরক্ষিত। এই সাইটের সমস্ত লেখা, ছবি ও কনটেন্ট কপিরাইট আইনের আওতায়। অনুমতি ছাড়া কপি, ব্যবহার বা পুনঃপ্রকাশ নিষিদ্ধ। স্বত্বাধিকার দাবি থাকলে অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ সাপেক্ষে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।

Theme Customized BY LatestNews