1. info@crimeedition.com : Crime Edition : Crime Edition
  2. masud399340@gmail.com : ক্রাইম এডিশন : ক্রাইম এডিশন
রবিবার, ১০ মে ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন
শিরোনাম :
গোমস্তাপুরে পুলিশ সদস্য মারধর মামলায় বিএনপি নেতা রায়হান আটক গাজীপুরে এক পরিবারের ৫ জনের মরদেহ উদ্ধার, স্বজনদের অভিযোগ ফোরকানের বিরুদ্ধে ডাকসু ভিপি সাদিক কায়েমের বিয়ে নিয়ে আলোচনা, যা জানা গেল ই-হেলথ কার্ড চালুর পরিকল্পনা বাস্তবায়নের পথে জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান অনলাইন আম বিক্রেতাদের জন্য ‘আম কার্ড’ পরিকল্পনা, আলোচনায় বিএনপি নেতা অপরাধ নিয়ন্ত্রণে সরকারের ভূমিকা নিয়ে বক্তব্য হাসনাত আবদুল্লাহর কুষ্টিয়ায় টেন্ডারবাজি বন্ধে বাধা পাচ্ছেন বলে অভিযোগ এমপি আমির হামজার সংরক্ষিত নারী আসনে এনসিপি থেকে এমপি হচ্ছেন নুসরাত তাবাসসুম বিনা কারণে সাংবাদিক কারাগারে থাকুক চাই না: তথ্যমন্ত্রীর মন্তব্য লালমনিরহাটে অতিরিক্ত টোল আদায়ের ভিডিও করায় দুই সাংবাদিকের ওপর হামলা

রংপুর-৩ সংরক্ষিত আসনের দাবিতে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন রানী

ক্রাইম এডিশন, ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশিত: শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের শেষ পর্যায়ের প্রচারণার মধ্যেই রংপুর-৩ আসন থেকে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন তৃতীয় লিঙ্গের প্রার্থী আনোয়ারা ইসলাম রানী। হিজড়া জনগোষ্ঠীসহ বিভিন্ন প্রান্তিক জনগোষ্ঠীর জন্য জাতীয় সংসদে সংরক্ষিত আসনের দাবিকে সামনে রেখে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান।

শনিবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রংপুর নগরীর নূরপুর এলাকায় অবস্থিত ‘ন্যায় অধিকার তৃতীয় লিঙ্গ উন্নয়ন সংস্থা’র কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি তার প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দেন। সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিকদের তিনি বলেন, এটি কোনো ব্যক্তিগত সিদ্ধান্ত নয়, বরং দীর্ঘদিনের বৈষম্যের বিরুদ্ধে একটি নীতিগত অবস্থান।

আনোয়ারা ইসলাম রানী বলেন, হিজড়া জনগোষ্ঠীসহ সমাজের নানা সুবিধাবঞ্চিত ও প্রান্তিক জনগোষ্ঠীর সাংবিধানিক অধিকার এখনো নিশ্চিত হয়নি। জাতীয় সংসদে তাদের প্রতিনিধিত্ব না থাকায় নীতিনির্ধারণী পর্যায়ে এসব জনগোষ্ঠীর কণ্ঠস্বর শোনা যায় না বলেও মন্তব্য করেন তিনি। এ প্রেক্ষাপটে তিনি রংপুর-৩ আসনে নিজের প্রার্থিতা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান।

তিনি আরও বলেন, তার এই সিদ্ধান্তের কারণে যেন কোনো ধরনের উত্তেজনা, সহিংসতা বা অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয়, সে জন্য তিনি সকল রাজনৈতিক দল, প্রার্থী, সমর্থক ও নিজের নির্বাচনী কর্মীদের প্রতি আহ্বান জানান। তিনি শান্তিপূর্ণ ও সহনশীল রাজনৈতিক পরিবেশ বজায় রাখার কথাও উল্লেখ করেন।

সংবাদ সম্মেলনে রানী দাবি করেন, এই সিদ্ধান্ত কোনো আপোষ বা সমঝোতার ফল নয়। বরং বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদ হিসেবেই তিনি এই পথ বেছে নিয়েছেন। তিনি বলেন, “আমাকে ভুল বুঝবেন না। এটি কোনো বিদায় নয়। এটি একটি স্পষ্ট বার্তা—আমরা কারো কাছে বিক্রি হই না, কারো সঙ্গে আপোষ করি না।” তিনি তার দাবির পক্ষে সকলের সংহতি কামনা করেন।

তিনি বলেন, সময়ের সঙ্গে অনেক পরিবর্তন এলেও প্রান্তিক জনগোষ্ঠীর জীবনে কাঙ্ক্ষিত পরিবর্তন আসেনি। রাষ্ট্রীয় ও সামাজিক কাঠামোর সীমাবদ্ধতার কারণে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও সম্পত্তির অধিকার থেকে তারা দীর্ঘদিন বঞ্চিত বলে অভিযোগ করেন তিনি। ‘পিছিয়ে পড়া জনগোষ্ঠী’ শব্দটি প্রত্যাখ্যান করে তিনি বলেন, “আমরা পিছিয়ে পড়া নই, আমাদের পিছিয়ে রাখা হয়েছে।”

আনোয়ারা ইসলাম রানী আরও বলেন, দীর্ঘদিন ধরে সরকার ও সংশ্লিষ্ট মহলের কাছে অ্যাফারমেটিভ অ্যাকশন কার্যকর করার দাবি জানানো হলেও তা এখনো বাস্তবায়ন হয়নি। তার ভাষায়, নারীদের জন্য সংরক্ষিত আসন চালু হওয়ার ফলে নারীরা সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে, কিন্তু হিজড়া ও অন্যান্য প্রান্তিক জনগোষ্ঠীর জন্য তেমন কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

তিনি দাবি করেন, আদিবাসী, হরিজন ও হিজড়া জনগোষ্ঠী যুগের পর যুগ ধরে নিজ দেশেই মৌলিক অধিকার থেকে বঞ্চিত হয়ে আসছে। এমনকি সামাজিক বৈষম্য একসময় লাশ দাফন পর্যন্ত বাধাগ্রস্ত করেছে—এমন অভিযোগও করেন তিনি। এই অবস্থার পরিবর্তন চান বলে মন্তব্য করেন রানী।

উল্লেখ্য, আনোয়ারা ইসলাম রানী ‘ন্যায় অধিকার তৃতীয় লিঙ্গ উন্নয়ন সংস্থা’র সভাপতি এবং একজন মানবাধিকারকর্মী। এর আগে ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি রংপুর-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নেন এবং উল্লেখযোগ্য ভোট পেয়ে আলোচনায় আসেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© ২০২৫-২০২৬, ক্রাইম এডিশন, সর্বস্বত্ব সংরক্ষিত। এই সাইটের সমস্ত লেখা, ছবি ও কনটেন্ট কপিরাইট আইনের আওতায়। অনুমতি ছাড়া কপি, ব্যবহার বা পুনঃপ্রকাশ নিষিদ্ধ। স্বত্বাধিকার দাবি থাকলে অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ সাপেক্ষে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।

Theme Customized BY LatestNews