1. info@crimeedition.com : Crime Edition : Crime Edition
  2. masud399340@gmail.com : ক্রাইম এডিশন : ক্রাইম এডিশন
শনিবার, ১৩ জুন ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
নিখোঁজের নাটক নাকি আত্মগোপন? শিবির নেতার বিরুদ্ধে নারীকে অন্তঃসত্ত্বা করার অভিযোগ চট্টগ্রামে পাটওয়ারীর প্রশ্ন, নিষিদ্ধ সংগঠন কীভাবে প্রকাশ্যে মিছিল করছে প্রায় একদিন নিখোঁজের পর মুমূর্ষু অবস্থায় উদ্ধার শিবির নেতা জিসান কুমিল্লার দাউদকান্দিতে এশার নামাজ শেষে নিখোঁজ শিবির নেতা জিসান আদ্-দ্বীন হাসপাতালের নয়, প্যাথলজি সেন্টারের লাইসেন্স বাতিল: শিশির মনির আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জামায়াত আমিরের তারেক রহমানের সফর ঘিরে সড়ক সংস্কার, পরে ইট অপসারণ নতুন বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ, উৎস জানতে চাইবে না কর্তৃপক্ষ প্রস্তাবিত বাজেট ঘিরে জামায়াতের কর্মসূচি, শুক্রবার আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবে দল ছয় নবজাতকের মৃত্যুর অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

চাঁপাইনবাবগঞ্জে প্রেমের জেরে বিয়ের দাবিতে অনশন তরুণীর

শাহাদাত হোসেন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
  • প্রকাশিত: শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় প্রেমের সম্পর্ক ঘিরে চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে, দীর্ঘদিনের সম্পর্কের পর বিয়ে না হওয়ায় এক তরুণী প্রেমিকের বাড়ির সামনে অবস্থান নিয়ে অনশন শুরু করেছেন। শুক্রবার বিকেলে এ ঘটনা ঘটে উপজেলার রহনপুর পৌর এলাকার বহিপাড়া গ্রামে।

স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত তরুণ আল-আমিন, তিনি আমির আলীর ছেলে। তরুণীর দাবি, প্রায় তিন বছর ধরে তাদের মধ্যে সম্পর্ক ছিল। তবে সম্প্রতি আল-আমিনের পরিবার অন্যত্র তার বিয়ের উদ্যোগ নিলে পরিস্থিতির অবনতি ঘটে। তরুণী সালমা অভিযোগ করেন, আল-আমিন তাকে বিয়ের আশ্বাস দিলেও এখন পরিবারিক চাপে সে পিছু হটছেন। তার ভাষ্য অনুযায়ী, আল-আমিনের পরিবারের পক্ষ থেকে সম্পর্ক মেনে না নেওয়ার কথা জানানো হয় এবং বিষয়টি নিয়ে পারিবারিক অশান্তির আশঙ্কাও প্রকাশ করা হয়।

সালমা আরও অভিযোগ করেন, বিয়ে না হলে তিনি চরম সিদ্ধান্ত নিতে বাধ্য হবেন। বর্তমানে তিনি আল-আমিনের বাড়ির সামনে অবস্থান করছেন এবং বিয়ের দাবিতে অনশন চালিয়ে যাচ্ছেন বলে জানা গেছে। ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

এলাকাবাসীর মধ্যে কেউ কেউ জানান, সালমার পূর্বে অন্যত্র বিয়ে হয়েছিল এবং পরে বিচ্ছেদ ঘটে। তবে বিচ্ছেদের কারণ সম্পর্কে স্পষ্ট তথ্য পাওয়া যায়নি। স্থানীয়দের ভাষ্য, পরবর্তীতে আল-আমিনের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে, যা ধীরে ধীরে প্রেমের সম্পর্কে রূপ নেয়। বিষয়টি জানাজানি হলে এলাকায় সামাজিকভাবে সমাধানের উদ্যোগ নেওয়া হয়।

সাবেক কাউন্সিলর তাজিল আলী বলেন, উভয় পক্ষকে নিয়ে আলোচনায় বসার চেষ্টা করা হয়েছিল। তবে অভিযোগ রয়েছে, আলোচনার সময় আল-আমিন উপস্থিত ছিলেন না। তার অনুপস্থিতিতে কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হয়নি। তিনি জানান, উভয় পরিবারের অভিভাবকদের কিছু সময় দেওয়ার কথা বলা হয়েছে, যাতে তারা বিষয়টি নিয়ে সমাধানের পথ খুঁজে নিতে পারেন।

বর্তমানে মেয়েটি আল-আমিনের বাড়ির সামনে অবস্থান করায় বাড়ির সদস্যরা স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারছেন না বলে জানা গেছে। এলাকায় উত্তেজনা বিরাজ করছে, তবে এখন পর্যন্ত আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণেই রয়েছে বলে স্থানীয় সূত্রের দাবি।

এ ঘটনায় এখনো পর্যন্ত সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। উভয় পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও বিস্তারিত মতামত জানা যায়নি। এলাকাবাসীর আশা, শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে দ্রুত এ জটিল পরিস্থিতির সমাধান হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© ২০২৫-২০২৬, ক্রাইম এডিশন, সর্বস্বত্ব সংরক্ষিত। এই সাইটের সমস্ত লেখা, ছবি ও কনটেন্ট কপিরাইট আইনের আওতায়। অনুমতি ছাড়া কপি, ব্যবহার বা পুনঃপ্রকাশ নিষিদ্ধ। স্বত্বাধিকার দাবি থাকলে অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ সাপেক্ষে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।

Theme Customized BY LatestNews