বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
এমপি নজরুলের ভাইরাল ভিডিও এআই নয়, জানাল রিউমর স্ক্যানার লালমনিরহাটে সরকারি অর্থ ব্যয়ের অভিযোগে ব্যাখ্যা দিলেন এমপি রোকন উদ্দিন বাবুল জামায়াত এমপির দ্বিতীয় বিয়ে বিতর্কে নতুন ভিডিও বার্তা চিকিৎসা নিশ্চিতের অঙ্গীকার পুনর্ব্যক্ত করলেন স্বাস্থ্যমন্ত্রী জুলকারনাইন সায়েরের পোস্টে আলোচিত জামায়াতের চিঠি, বাড়ছে প্রশ্ন ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃ/তের সংখ্যা ছাড়াল পাঁচ হাজার বিচারাধীন মামলা কমানোর নতুন পরিকল্পনা জানাল আইন মন্ত্রণালয় সরকারি হাসপাতালে উন্নত চিকিৎসা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর পররাষ্ট্র সচিব সিয়ামের দিল্লি হাইকমিশনার নিয়োগে জোর আলোচনা চলছে উন্নয়ন অধিকার নাকি দয়া, প্রশ্ন তুললেন ডা. মাহমুদা মিতু

শেরপুর-৩ উপনির্বাচনে বড় ব্যবধানে এগিয়ে বিএনপির রুবেল

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬

শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের উপনির্বাচনে বেসরকারি ফলাফলে বড় ব্যবধানে এগিয়ে রয়েছেন বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী মাহমুদুল হক রুবেল। অধিকাংশ কেন্দ্রের ফলাফল প্রকাশের পর তিনি প্রতিদ্বন্দ্বীদের তুলনায় উল্লেখযোগ্য ব্যবধান তৈরি করেছেন।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, মোট ১২৮টি কেন্দ্রের মধ্যে ১১১টির ফলাফল এবং পোস্টাল ভোট গণনা শেষে রাত সাড়ে ৮টা পর্যন্ত প্রাপ্ত তথ্যে রুবেল পেয়েছেন ১ লাখ ৪১ হাজার ৫৯৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মাসুদুর রহমান মাসুদ পেয়েছেন ৪১ হাজার ৫৬৩ ভোট। এতে প্রায় এক লাখ ভোটে এগিয়ে রয়েছেন বিএনপি প্রার্থী।

শেরপুর জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন জানান, সকাল সাড়ে ৭টা থেকে শুরু হয়ে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। তিনি বলেন, নির্বাচন মোটামুটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। কিছু কেন্দ্রে জাল ভোটের অভিযোগ উঠলেও সংশ্লিষ্টদের আটক করে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়া হয়েছে। এ আসনে প্রায় ৫০ দশমিক ৫২ শতাংশ ভোট পড়েছে বলেও জানান তিনি।

তবে নির্বাচন ঘিরে বিতর্কও তৈরি হয়েছে। বিকাল ৩টার দিকে সংবাদ সম্মেলন করে জামায়াত সমর্থিত প্রার্থী ভোট বর্জনের ঘোষণা দেন। তার অভিযোগ, কয়েকটি কেন্দ্রে তাদের এজেন্টদের বের করে দেওয়া হয়েছে এবং জাল ভোট ও প্রকাশ্যে সিল মারার ঘটনা ঘটেছে। এসব বিষয়ে অভিযোগ জানালেও কোনো প্রতিকার পাওয়া যায়নি বলে দাবি করেন তিনি।

নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণার অপেক্ষায় রয়েছে সংশ্লিষ্টরা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© ২০২৬ ক্রাইম এডিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।

Theme Customized By BreakingNews