বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
ভোলাহাটে সড়ক দুর্ঘ/টনায় নি/হত ১ সরকারি বিজ্ঞাপন নীতিমালায় অনলাইন পোর্টাল অন্তর্ভুক্তির দাবি জানালেন সম্পাদক প্রকাশক প্রতিনিধিরা গুনে গুনে ঘুষ নেওয়ার অভিযোগে তহসিলদারের ভিডিও ভাইরাল, তদন্ত শুরু প্রশাসনের ঢাকা মেডিকেলের ৮০ বছর উদযাপনে প্রধানমন্ত্রীর সফর ঘিরে চলছে ব্যাপক প্রস্তুতি রাতেই ১২ জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা, সতর্কবার্তা জারি সমাবেশে বিস্ফোরণের পর প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ নাহিদ ইসলামের এলডিসি উত্তরণে অর্থনীতি রাজনীতির সমন্বয় জরুরি বললেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে আইনগত বাধা নেই বললেন রুমিন ফারহানা ২০২৭ গ্লোবাল গেটওয়ে ফোরামে যোগ দিতে প্রধানমন্ত্রীকে ইইউর আনুষ্ঠানিক আমন্ত্রণ পল্লী উন্নয়ন সরকারের অগ্রাধিকারে রয়েছে বলে দাবি মির্জা ফখরুলের

ভোলাহাটে সড়ক দুর্ঘ/টনায় নি/হত ১

  • প্রকাশিত: বুধবার, ৮ জুলাই, ২০২৬

মোঃ শাহাদাত হোসেন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় সড়ক দুর্ঘটনায় শের মোহাম্মদ (৭০) নামে একজন নিহত হয়েছেন। বুধবার ৮ জুলাই ২০২৬ বেলা আনুমানিক ১১টা ১৫ মিনিটে উপজেলার নেকজান বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।
হাসপাতাল সূত্র ও স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শের মোহাম্মদ বাইসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন। এ সময় বিপরীত দিক থেকে দ্রুতগতিতে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে তার বাইসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের ফলে তিনি সড়কে পড়ে মোটরসাইকেলটির পেছনের চাকায় পিষ্ট হয়ে তিনি অচেতন হয়ে পড়েন।
স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনায় জড়িত মোটরসাইকেল আরো’হী ময়েন আলী (১৯)-কে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে বলে জানা গেছে।
ঘটনার খবর পেয়ে ভোলাহাট থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল বারিক ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেন। তিনি জানান, দুর্ঘটনার বিষয়ে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হয়েছে এবং এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি সোম
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  

© ২০২৬ ক্রাইম এডিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।

Theme Customized By BreakingNews