মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১০:৪১ অপরাহ্ন
শিরোনাম :
চিকিৎসা নিশ্চিতের অঙ্গীকার পুনর্ব্যক্ত করলেন স্বাস্থ্যমন্ত্রী জুলকারনাইন সায়েরের দাবি: ভাইরাল চিঠি ঘিরে জামায়াতে অসন্তোষের অভিযোগ ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃ/তের সংখ্যা ছাড়াল পাঁচ হাজার বিচারাধীন মামলা কমানোর নতুন পরিকল্পনা জানাল আইন মন্ত্রণালয় সরকারি হাসপাতালে উন্নত চিকিৎসা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর পররাষ্ট্র সচিব সিয়ামের দিল্লি হাইকমিশনার নিয়োগে জোর আলোচনা চলছে উন্নয়ন অধিকার নাকি দয়া, প্রশ্ন তুললেন ডা. মাহমুদা মিতু মাদ্রাসা শিক্ষার্থীদের স্বীকৃতি দাবিতে নতুন বক্তব্য দিলেন নাহিদ ইসলাম সংবিধান ও গণভোট প্রসঙ্গে বক্তব্য দিলেন সারজিস আলম অটোপাস নয়, শিক্ষার্থীদের দাবি নিয়ে যা বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী

পররাষ্ট্র সচিব সিয়ামের দিল্লি হাইকমিশনার নিয়োগে জোর আলোচনা চলছে

  • প্রকাশিত: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশের বর্তমান পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়ামকে ভারতে বাংলাদেশের পরবর্তী হাইকমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হতে পারে বলে কূটনৈতিক অঙ্গনে আলোচনা চলছে। সংশ্লিষ্ট একাধিক সূত্রের বরাত দিয়ে জানা গেছে, এ নিয়োগের জন্য বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ভারতের কাছে প্রয়োজনীয় আনুষ্ঠানিক সম্মতির (এগ্রিমো) আবেদন পাঠানো হয়েছে। বর্তমানে ভারতের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে ঢাকা।
জানা গেছে, গত সপ্তাহেই এগ্রিমো পাঠানো হয়েছে। তবে ভারত সরকারের আনুষ্ঠানিক সম্মতি না পাওয়া পর্যন্ত বিষয়টি চূড়ান্ত হয়নি বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
আসাদ আলম সিয়াম ২০২৫ সালের জুন মাসে পররাষ্ট্র সচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। দীর্ঘ কূটনৈতিক অভিজ্ঞতার কারণে তাকে গুরুত্বপূর্ণ দায়িত্বে বিবেচনা করা হচ্ছে বলে কূটনৈতিক মহলে আলোচনা রয়েছে। শিক্ষা জীবনে তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে স্থাপত্য বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন। পরে নেদারল্যান্ডস থেকে এমবিএ সম্পন্ন করেন। ১৯৯৫ সালে বিসিএস (পররাষ্ট্র) ক্যাডারের মাধ্যমে সরকারি চাকরিতে যোগ দেন।
কর্মজীবনে তিনি বিভিন্ন দেশে বাংলাদেশের রাষ্ট্রদূত এবং গুরুত্বপূর্ণ কূটনৈতিক পদে দায়িত্ব পালন করেছেন বলে জানা গেছে। এর মধ্যে যুক্তরাষ্ট্র, অস্ট্রিয়া ও ফিলিপাইনে রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন ছাড়াও বিশ্বব্যাংক-আইএমএফে স্থায়ী প্রতিনিধি, ইতালির মিলানে কনসাল জেনারেল, পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিভিন্ন শাখার ঊর্ধ্বতন কর্মকর্তা, চিফ অব প্রটোকল, ফরেন সার্ভিস অ্যাকাডেমির রেক্টর এবং ইন্সপেক্টর জেনারেল অব মিশনস হিসেবে দায়িত্ব পালনের অভিজ্ঞতা রয়েছে।
সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি, বাংলাদেশ ও ভারতের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক বর্তমানে নতুনভাবে এগিয়ে নেওয়ার একটি পর্যায়ে রয়েছে। ২০২৪ সালের রাজনৈতিক পরিবর্তনের পর দুই দেশের সম্পর্ক নিয়ে বিভিন্ন আলোচনা ও কূটনৈতিক তৎপরতা লক্ষ্য করা গেছে। এরপর উভয় দেশই সম্পর্ক স্বাভাবিক ও আরও কার্যকর করার উদ্যোগ নিয়েছে বলে কূটনৈতিক মহলে ধারণা করা হচ্ছে।
জানা গেছে, সাম্প্রতিক সময়ে দুই দেশের মধ্যে উচ্চপর্যায়ের যোগাযোগ বেড়েছে। পাশাপাশি ভিসা কার্যক্রম, যাত্রী পরিবহন এবং অন্যান্য সহযোগিতামূলক উদ্যোগ নিয়েও ইতিবাচক অগ্রগতির কথা বিভিন্ন মহলে আলোচিত হচ্ছে।
এদিকে, আসাদ আলম সিয়াম দিল্লিতে দায়িত্ব পেলে পররাষ্ট্র সচিব পদে নতুন নিয়োগ আসতে পারে বলেও আলোচনা রয়েছে। কূটনৈতিক সূত্রগুলোর দাবি, জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি সালাহউদ্দীন নোমান চৌধুরীর নাম সম্ভাব্য পররাষ্ট্র সচিব হিসেবে আলোচনায় রয়েছে। তবে এ বিষয়ে সরকারিভাবে এখনো কোনো ঘোষণা দেওয়া হয়নি।
সংশ্লিষ্টরা বলছেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ এই দুই পদে পরিবর্তন হলে বাংলাদেশের কূটনৈতিক কার্যক্রম এবং আঞ্চলিক সম্পর্কের ক্ষেত্রে নতুন মাত্রা যোগ হতে পারে। তবে এগ্রিমো অনুমোদন এবং সরকারের আনুষ্ঠানিক সিদ্ধান্ত না আসা পর্যন্ত বিষয়টি চূড়ান্ত বলে বিবেচনা করা যাচ্ছে না।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শুক্র শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

© ২০২৬ ক্রাইম এডিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।

Theme Customized By BreakingNews