শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
শিরোনাম :
লালমনিরহাটে অনলাইন জুয়ার বিরোধিতা, হামলার শিকার শিক্ষক আরিফুলের মৃত্যু সরকারি দামে সার নেই, বাড়তি দামে বিপাকে কৃষক ভোলাহাটে বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত দীপু মনির প্যারোল প্রসঙ্গে রনি-মিঠুর কথা স্মরণ করলেন ছাত্রদলের তানভীর জিয়া ও খালেদার মাজারে শ্রদ্ধা জানাবেন নবনির্বাচিত রাষ্ট্রপতি সংসদীয় ভোটে দেশের নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল রংপুরে নিট যুবদের কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণে ইএসডিও’র সঙ্গে দুই প্রতিষ্ঠানের সমঝোতা রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি রুমিন ফারহানা, গাজী নজরুল ও মির্জা আব্বাস ৩৫ বছর পর ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে সরাসরি ভোট, সংসদে ভোট দিলেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে এমপিদের ভোটের অবস্থান জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

ভোলাহাটে বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

  • প্রকাশিত: শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬

মোঃ শাহাদাত হোসেন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে বাসের ধাক্কায় জালাল উদ্দিন (৬০) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে ভোলাহাট-রহনপুর সড়কের ইসলামপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জালাল উদ্দিন উপজেলার গোহালবাড়ী পূর্বপাড়া গ্রামের মৃত লোকমান আলীর ছেলে। তিনি পেশায় কাঠ ব্যবসায়ী ছিলেন।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, রহনপুরগামী সাথী এন্টারপ্রাইজের একটি বাস (ঢাকা মেট্রো-ব-১৪-৩৩৬৮) বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি বাসের নিচে ঢুকে যায় এবং চালক জালাল উদ্দিন গুরুতর আহত হন। পরে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটিকে চাপা দিয়ে পাশের একটি বাড়ির দেয়ালে ধাক্কা দেয়।

খবর পেয়ে ভোলাহাট ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহত জালাল উদ্দিনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক ডা. মো. তামিম তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৪টা ২০ মিনিটে তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর পুলিশ বাসটি জব্দ করে হেফাজতে নিয়েছে।

ভোলাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। বাসটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শুক্র শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  

© ২০২৬ ক্রাইম এডিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।

Theme Customized By BreakingNews