Eng
আন্তর্জাতিক, লিড নিউজ

আইসিজের রায়ের অপেক্ষায় রোহিঙ্গা ইস্যু, মার্কিন নিষেধাজ্ঞার শঙ্কা

প্রকাশিত: , ১৮ নভেম্বর ২০২৬ | ৭:৪৬ অপরাহ্ণ

আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) বিচারকদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের সম্ভাবনা নিয়ে কূটনৈতিক মহলে উদ্বেগ বাড়ছে। আগামী বৃহস্পতিবার নেদারল্যান্ডসের হেগভিত্তিক এ আদালত মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা জাতিগত নিধন বা জেনোসাইডের বিষয়ে রায় ঘোষণা করতে যাচ্ছে। এ রায়ে যদি আদালত নিশ্চিত করেন যে মিয়ানমার সরকার রোহিঙ্গাদের ওপর জাতিগত নিধন চালিয়েছে, তবে ওয়াশিংটন আইসিজের বিচারকদের ওপর শাস্তিমূলক ব্যবস্থা বা নিষেধাজ্ঞা আরোপ করতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিচারকদের মধ্যে নোবেল বিজয়ী নাভি পিল্লাইও রয়েছেন। এর আগে আইসিজের পরামর্শমূলক মতামতের সমালোচনা করেছে ইসরায়েল। ২০২৪ সালে গাজায় আরও বেশি ত্রাণ প্রবেশ করতে দেওয়া এবং জাতিসংঘের শরণার্থী-বিষয়ক সংস্থা ইউএনআরডব্লিউএর সঙ্গে সহযোগিতা করার নির্দেশ দিয়েছিলেন নেদারল্যান্ডসের হেগভিত্তিক এ আদালত। ইসরায়েল সেই নির্দেশ মানতে অস্বীকৃতি জানায়। বক্তব্যে আরও বলা হয়েছে, জাতিগত নিধন শুধু হত্যাকাণ্ডের মধ্যেই সীমাবদ্ধ নয়। মিয়ানমারে জাতিগত নিধন চালানো হয়েছে কি না, এ সপ্তাহে আইসিজেতে রায়।

এখন পর্যন্ত আইসিজে কোনো রাষ্ট্রকে সরাসরি গণহত্যার দায়ে দোষী সাব্যস্ত করে রায় দেয়নি।

অতীত মামলাগুলো নিষ্পত্তিতে ‘অভিপ্রায়’ (intent) প্রমাণের বিষয়টি ছিল অন্যতম প্রধান আইনি চ্যালেঞ্জ।

জাতিগত নিধন বা গণহত্যার আইনি সংজ্ঞায় কোনো গোষ্ঠী বা সম্প্রদায়কে আংশিক বা পূর্ণাঙ্গভাবে ধ্বংস করার সুনির্দিষ্ট অভিপ্রায় থাকা আবশ্যক। বেঁচে যাওয়া রোহিঙ্গাদের প্রতিনিধিত্বকারী আইনজীবীদের দাবি, মিয়ানমারের সামরিক বাহিনীর ধারাবাহিক কর্মকাণ্ড থেকে গোষ্ঠীটিকে নির্মূলের স্পষ্ট উদ্দেশ্য ফুটে উঠেছে। রাখাইনে সামরিক অভিযানের সময় সাধারণ মানুষকে লক্ষ্য করে হত্যাকাণ্ড এর বড় প্রমাণ হিসেবে বিবেচিত হচ্ছে। জাতিগত নিধন বলতে কোনো জাতীয়, জাতিগত, বর্ণগত বা ধর্মীয় গোষ্ঠীকে সম্পূর্ণ বা আংশিকভাবে ধ্বংস করার অভিপ্রায়ে সংঘটিত কর্মকাণ্ডকে বোঝায়। ২০১৬ ও ২০১৭ সালে রাখাইন রাজ্যে সামরিক অভিযানের সময় পালিয়ে যাওয়ার পথে মানুষকে হত্যা করাও এর মধ্যে রয়েছে।

জাতিগত নিধন সনদ বা জেনোসাইড কনভেনশন কীভাবে প্রয়োগ করা হবে, তা নির্ধারণের পূর্ণ স্বাধীনতা বিচারকদের রয়েছে। তবে মার্কিন নিষেধাজ্ঞার ঝুঁকি এড়াতে বিচারকরা নিজেদের ব্যক্তিগত সম্পদ সুরক্ষার বিষয়ে পরামর্শ নিয়েছেন। ওয়াশিংটনের আশঙ্কা, গণহত্যার পক্ষে রায় দিলে আইসিজে ভবিষ্যতে অপরাধ প্রমাণের আইনি মানদণ্ডকে শিথিল করে ফেলতে পারে। হোয়াইট হাউসের ঘনিষ্ঠ গবেষণাপ্রতিষ্ঠান ফাউন্ডেশন ফর ডিফেন্স অব ডেমোক্রেসিস (এফডিডি) এই সতর্কবার্তা দিয়েছে যে, এমন রায় এলে যুক্তরাষ্ট্র কঠোর অবস্থানে যাবে। আইসিজে এই মামলার বিচারপ্রক্রিয়া কীভাবে পরিচালনা করেন, তা আমরা খুব সতর্কভাবে পর্যবেক্ষণ করব।’।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নীতিনির্ধারকদের উদ্বেগের মূল কারণ হলো এই রায়ের নজির। তাদের মতে, জাতিগত নিধনের অভিপ্রায় প্রমাণের পদ্ধতি চূড়ান্ত রায়ে স্পষ্ট হয়ে গেলে তা ভবিষ্যতে গাজায় ইসরায়েলের কর্মকাণ্ডের বিরুদ্ধে বড় আইনি ঝুঁকি তৈরি করতে পারে। মিয়ানমার অবশ্য ধারাবাহিকভাবে রোহিঙ্গাদের ওপর নিপীড়নের অভিযোগ অস্বীকার করে আসছে। দেশটির ভাষ্যমতে, তারা কেবল বিদ্রোহীদের দমনে সামরিক অভিযান চালিয়েছিল, কোনো জাতিগত নিধন নয়।

জাতিসংঘের সর্বোচ্চ আদালত আইসিজে মূলত রাষ্ট্রের মধ্যকার বিরোধ নিষ্পত্তি করে, অন্যদিকে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) ব্যক্তিদের যুদ্ধাপরাধের বিচার করে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে পরোয়ানা জারির পর আইসিসির বিচারকদের ওপর যুক্তরাষ্ট্র ইতিমধ্যে নিষেধাজ্ঞা আরোপ করেছে। ওয়াশিংটন আইসিসিকে ‘নিয়ন্ত্রণহীন আদালত’ হিসেবে অভিহিত করে তাদের কার্যক্রমে বাধা সৃষ্টি করেছে।

গাম্বিয়ার নিয়োগ করা অস্থায়ী বিচারক নাভি পিল্লাইকে নিয়ে বিশেষ সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক ওয়ালৎস। গত অক্টোবরে নোবেল জয়ী এই আইনবিদকে সতর্ক করে ওয়ালৎস বলেছেন, আইন যেন কোনোভাবেই মার্কিন সেনাদের বিরুদ্ধে অস্ত্র হিসেবে ব্যবহৃত না হয়, তা ওয়াশিংটন নিশ্চিত করবে। পিল্লাইয়ের বিরুদ্ধে তিনি অভিযোগ তোলেন যে, তিনি মিয়ানমারের বিচারপ্রক্রিয়াকে প্রভাবিত করছেন এবং গণহত্যার আইনি মানদণ্ড শিথিল করতে চাচ্ছেন, যা ভবিষ্যতে মার্কিন সেনাদের জন্য বিপদের কারণ হতে পারে। তাই দেশটি একজন অস্থায়ী বিচারক নিয়োগের অধিকার পেয়েছে। এতে দুর্বল ও মিথ্যা একটি মানদণ্ড তৈরি হবে। পরে সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে গিয়ে বেসামরিক মানুষের আড়ালে থাকা সন্ত্রাসীদের লক্ষ্যবস্তু করলে মার্কিন ও মিত্রদেশগুলোর সেনাদের বিরুদ্ধে এ মানদণ্ড ব্যবহার করা হতে পারে।’।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও গত শুক্রবার এক ভাষণে আন্তর্জাতিক আইনকে প্রভাবশালী মহলের নিজেদের স্বার্থ রক্ষার একটি হাতিয়ার হিসেবে সমালোচনা করেছেন। এদিকে, মিয়ানমার-বিষয়ক এই মামলায় যুক্তরাজ্যসহ ইউরোপের পাঁচটি দেশ যৌথভাবে ২৪ পৃষ্ঠার লিখিত বক্তব্য জমা দিয়েছে। তাদের মতে, জাতিগত নিধনের অভিপ্রায় বুঝতে শুধু হত্যাকাণ্ড নয়, বরং শিশুদের ওপর আচরণ, লিঙ্গভিত্তিক সহিংসতা ও বাস্তুচ্যুতির মতো পরিস্থিতিগুলো সামগ্রিকভাবে বিচার করা উচিত।

একসময় আইসিজের বিষয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান বেশ নমনীয় ছিল। অ্যান্টনি ব্লিঙ্কেন যখন পররাষ্ট্রমন্ত্রী ছিলেন, তখন যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে মিয়ানমারের কর্মকাণ্ডকে গণহত্যা হিসেবে স্বীকৃতি দিয়েছিল। তবে পরিস্থিতির এখন পরিবর্তন ঘটেছে। আইসিসি গত শুক্রবার আনুষ্ঠানিকভাবে আফগানিস্তানে মার্কিন সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে তদন্ত স্থগিত করার ঘোষণা দিয়েছে, কারণ প্রমাণ সংগ্রহ ছিল অত্যন্ত জটিল। তবে এর ফলে আইসিসির ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার সম্ভাবনা তৈরি হলেও আইসিজের ক্ষেত্রে পরিস্থিতি এখনো উত্তপ্ত। শুক্রবার আইসিসি আনুষ্ঠানিকভাবে আফগানিস্তানে সম্ভাব্য বেআইনি কর্মকাণ্ডের জন্য মার্কিন সেনা ও গোয়েন্দা কর্মকর্তাদের বিচারের পরিকল্পনা বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

আইসিজের ১৫ জন বিচারক জাতিসংঘের নিরাপত্তা পরিষদ ও সাধারণ পরিষদের ভোটে ৯ বছরের জন্য নির্বাচিত হন। এই বিচারকদের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে রোহিঙ্গা নির্যাতনের আইনি বিচারপ্রক্রিয়ার ভবিষ্যৎ। আগামী বৃহস্পতিবারের রায় আন্তর্জাতিক ন্যায়বিচারের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মোড় হতে পারে বলে পর্যবেক্ষকরা মনে করছেন। তাঁদের মেয়াদ ৯ বছর।