Eng
জাতীয়, লিড নিউজ

প্রায় বিনা খরচে ১০ হাজার কর্মী নেবে মালয়েশিয়া: প্রধানমন্ত্রী

প্রকাশিত: , ১৮ নভেম্বর ২০২৬ | ৭:১৬ অপরাহ্ণ

মালয়েশিয়াগামী কর্মীদের জন্য সুসংবাদ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার বিকেলে ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনে তিনি জানান, সফল কূটনৈতিক আলোচনার মাধ্যমে মালয়েশিয়ার শ্রমবাজারের সমস্যার সমাধান হয়েছে। এই প্রক্রিয়ায় প্রায় ১০ হাজার কর্মীকে প্রায় বিনা খরচে মালয়েশিয়া পাঠানো সম্ভব হবে। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। তিনি বলেন, প্রায় বিনামূল্যে প্রায় ১০ হাজার মানুষকে আমরা মালয়েশিয়া পাঠাতে সক্ষম হবো ইনশাআল্লাহ। বুধবার (১৮ নভেম্বর) বিকেলে ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনে তিনি এ কথা বলেন। তারেক রহমান বলেন, শুধু তাই নয় আমরা সম্পূর্ণ বিনা খরচে অর্থাৎ যাওয়ার যেই খরচটি লাগে সামান্য কিছু বিষয় আছে এখানে, শ্রমিকদের সেটা দেওয়ার মাধ্যমে ১০ হাজার মানুষকে আমরা ইনশাআল্লাহ পাঠাতে সক্ষম হবো।

প্রধানমন্ত্রী জানান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রীর মাধ্যমে আলোচনার সুফল হিসেবেই এই মাইলফলক অর্জিত হয়েছে। কর্মীরা যাতায়াতসহ কিছু আনুষঙ্গিক খরচ বহন করলেও সরকারি উদ্যোগে এই বিশাল জনশক্তি পাঠানোর পরিকল্পনা নেওয়া হয়েছে।

ইতিমধ্যেই এই কার্যক্রম শুরু হয়েছে বলে জানা গেছে। সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল) বুধবার ১ হাজার ১০৩ জনের চাহিদাপত্র হাতে পেয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল হক।