Eng
লিড নিউজ, সারা দেশ

পিরোজপুরে সাবেক মন্ত্রী রেজাউলের দুই বাড়িতে হামলা ও অগ্নিসংযোগ

প্রকাশিত: , ১৮ নভেম্বর ২০২৬ | ৯:১৬ অপরাহ্ণ

পিরোজপুরের নাজিরপুরে আওয়ামী লীগের সাবেক মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী ব্যারিস্টার শ ম রেজাউল করিমের দুটি বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বুধবার (১৮ নভেম্বর) বিকেল ও সন্ধ্যা নাগাদ উপজেলার মাটিভাঙা ইউনিয়নের তারাবুনিয়া এবং উপজেলা সদরে অবস্থিত বাড়ি দুটিতে এসব হামলার ঘটনা ঘটে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ৫০ থেকে ৬০ জনের একটি দল তারাবুনিয়া এলাকায় সাবেক মন্ত্রীর গ্রামের বাড়িতে অতর্কিতে হামলা চালায়। এর ঠিক আধা ঘণ্টা পর সন্ধ্যা ৭টার দিকে উপজেলা সদরে থাকা তার আরেকটি বাড়িতেও হামলা চালিয়ে ভাঙচুর করা হয় এবং আগুন ধরিয়ে দেওয়া হয়। স্থানীয়রা জানান, দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের কর্মকাণ্ডের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভের একপর্যায়ে এই হামলার ঘটনাগুলো ঘটেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, খবর পাওয়ার পরপরই সাবেক মন্ত্রীর বাড়িতে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ পাঠানো হয়েছে।