
সিরাজগঞ্জে পৃথক তিনটি মাদক মামলায় ৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এর মধ্যে দুটি মামলায় আসামিদের ২০ টাকা জরিমানা ও অনাদায়ে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া একটি মামলায় ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ম আদালতের বিচারক লায়লা শারমীন এ রায় ঘোষণা করেন। আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর শাসচুজ্জোহা শাহানশাহ এ তথ্য নিশ্চিত করেছেন। রায় ঘোষণার সময় দণ্ডিতদের মধ্যে দুজন আদালতে উপস্থিত ছিলেন। একই সঙ্গে দুটি মামলায় ২০ টাকা জরিমানা ও অনাদায়ে দুই মাসের বিনাশ্রম কারাদন্ড এবং একটি মামলায় ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে।
পুলিশ ও আদালত সূত্রে জানা যায়, সাক্ষ্যপ্রমাণ শেষে আদালত ৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন। দণ্ডিত ব্যক্তিরা হলেন
- দিনাজপুরের নওদাপাড়া গ্রামের আব্দুল জলিলের ছেলে গোলাম মাজুম রাসেল (২৬) ও দেবখন্ডা গ্রামের ইফাজ উদ্দিনের ছেলে মনোয়ার হোসেন (২৮)।
- সিরাজগঞ্জ সদর উপজেলার খলিশাকুড়া গ্রামের নুরুল ইসলামের ছেলে মাসুদ (৩৬) ও পুরান শৈলাবাড়ি গ্রামের হাছের আলীর ছেলে নুর হোসেন (৩৮)।
- উল্লাপাড়া উপজেলার উল্লাপাড়া পশ্চিমপাড়া এলাকার মৃত রফিকের ছেলে আব্দুল মালেক (৩০)।
মামলার বিবরণ অনুযায়ী, ২০২৩ সালের ২৩ মার্চ যমুনা সেতু পশ্চিম গোলচত্বর এলাকায় অবৈধ মাদক ও অস্ত্র উদ্ধারে তল্লাশি চালায় পুলিশ। এসময় ঢাকাগামী একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ৯৫০টি নেশাজাতীয় ইনজেকশনসহ গোলাম মাজুম রাসেল ও মনোয়ার হোসেনকে আটক করা হয়। রাতে দিনাজপুর থেকে ঢাকাগামী একটি প্রাইভেটকারে তল্লাশী চালিয়ে ৯৫০ পিস নেশাজাতীয় ইনজেকশন এম্পল জব্দ করা হয়।
অপরদিকে, ২০২০ সালের ২৮ মে গোপন সংবাদের ভিত্তিতে সিরাজগঞ্জ সদর থানা পুলিশ খলিশাকুড়া ওয়াপদা বাঁধ এলাকায় অভিযান চালায়। সেখান থেকে মাদক কেনাবেচার সময় মাসুদ ও নুর হোসেনকে ৩০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার করা হয়। এছাড়া, ২০১৯ সালের ১৩ জুন উল্লাপাড়া পশ্চিম কবরস্থান এলাকায় মাদক বিক্রির সময় আব্দুল মালেককে পুলিশ আটক করে। তার দেহ তল্লাশি করে ৬ পোটলায় মোট ৩০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। প্রতিটি ঘটনায় পৃথক তিনটি মামলা দায়ের করা হয়েছিল, যার চূড়ান্ত রায়ে আদালত এই দণ্ডাদেশ প্রদান করেছেন। অপর দিকে, ২০২০ সালের ২৮ মে রাতে সিরাজগঞ্জ সদর থানা পুলিশ গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে সদর উপজেলার খলিশাকুড়া ওয়াপদা বাঁধের উপর মাদক ক্রয়-বিক্রয় হচ্ছে। খবর পেয়ে পুলিশ সেখানে উপস্থিত হলে আব্দুল মালেক পালানোর চেষ্টা করলে পুলিশ তাকে আটক করে।




